পর্যটক টানছে ‘নতুন সেন্ট মার্টিন’ পাটোয়ারটেক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: ১৯-এপ্রিল-২২ ১০:৩০ এএম পরিবর্তনের তারিখ: ১৯-এপ্রিল-২২ ১০:৫০ এএম

 

সড়কের পূর্ব পাশে উঁচু পাহাড়, পশ্চিম পাশে পাথুরে সৈকত পাটোয়ারটেক। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণে আসা পর্যটকেরা ভিড় জমাচ্ছেন এ সৈকতে। স্থানীয় লোকজন বলছেন, পাটোয়ারটেক সৈকত দেখতে অনেকটা বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত আট বর্গকিলোমিটার আয়তনের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের মতোই। সৈকতজুড়ে গোলাকৃতির পাথরখণ্ড। পর্যটক টানছে পাহাড়কূলের নতুন এই সেন্ট মার্টিন।

সেন্ট মার্টিনে পাহাড় নেই। পাটোয়ারটেক সৈকতের উঁচু পাহাড়সারি এবং পাহাড়ের পাদদেশের সুপারিগাছে ভরপুর সবুজ পল্লি পর্যটকদের ভ্রমণে এনে দিচ্ছে নতুন মাত্রা। পর্যটকদের পদচারণে মুখর এ পাথুরে সৈকতকে ঘিরে গড়ে উঠছে অসংখ্য দোকানপাট ও রেস্তোরাঁ। দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান জায়গাজমি কিনে হোটেল, মোটেল ও রিসোর্ট তৈরির প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

৮৪ কিলোমিটারের ‘কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের’ ঠিক মধ্যভাগে উখিয়ার পাটোয়ারটেক সৈকত। বঙ্গোপসাগর উত্তাল থাকায় গত ১ এপ্রিল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ আছে। পুনরায় জাহাজ চলাচল শুরু হবে আগামী নভেম্বরে। সে জন্য পাটোয়ারটেক সৈকতে গিয়ে সেন্ট মার্টিনের রূপ-লাবণ্য খুঁজে বেড়াচ্ছেন অনেকে।

 

এই পর্যন্ত সংবাদটি 0 বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 
 
 

ফেইসবুক পেজ

 

রাজনীতি-এর সর্বোচ্চ পঠিত সংবাদ

 
 

রাজনীতি-এর জনপ্রিয় সংবাদ

 
 

রাজনীতি-এর সর্বশেষ সংবাদ